প্রতি সপ্তাহে ৪,০০০ টাকা পর্যন্ত আয় করুন

 প্রতি সপ্তাহে ৪,০০০ টাকা পর্যন্ত আয় করার  কিছু সহজ উপায়


বর্তমান সময়ে শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজের দক্ষতাকে  কাজে লাগিয়ে অতিরিক্ত আয় করা সম্ভব।     

বর্তমান সময়ে অনেকেই পড়াশোনা বা চাকরির পাশাপাশি কিছু অতিরিক্ত আয় করতে চাই । কিন্তু সমস্যা হলো কীভাবে শুরু করবে বা কোন কাজটি করলে ভালো হবে এটা অনেকেই বুঝতে পারে না। সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিশ্রম করতে পারলে প্রতি সপ্তাহে ৪,০০০ টাকা পর্যন্ত আয়  করা সম্ভব ।    




কি কি উপায়ের মাধ্যমে টাকা আয় করা  যাই 

আয় শুরু করার জন্য সবসময় অনেক টাকা বা বড় কোনো ব্যবসা দরকার হয় না। আপনার হাতে থাকা সময় এবং একটি ভালো দক্ষতাকে কাজে লাগিয়েও ধীরে ধীরে আয় করা সম্ভব।  আমরা নিচে কিছু আয় করার উপাই বা মাধ্যম বলেদিব  ।

০১. অনলাইন বা হোম টিউশনি দিয়ে শুরু করতে পারেন ।  

* আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন তাহলে ঘরে বসে বা অনলাইনে পড়িয়ে সহজেই  আয় করা সম্ভব।প্রতিদিন ২ ঘণ্টা করে সপ্তাহে ১৪ ঘণ্টা পড়াতে পারেন । আপনি চাইলে অফলাইন ও অনলাইন  দুই ভাবেই পড়াতে পারেন । আপনি যেই  বিষয়ে দক্ষ  ওই বিষয় গুলোর কোর্স অনলাইনে   বিক্রয়ই করে টাকা আয় করা সম্ভব । আপনি যদি মনে করেন অফলাইনে  প্রতি দিন ২ ঘণ্টা করে পড়াবেন তাহলে সপ্তাহে ৪,০০০ টাকা আয় করতে পারবেন। 

২. ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন । 

বর্তমানে ফ্রিল্যান্সিং আয়ের একটি জনপ্রিয় মাধ্যম। আপনি যদি  ভিডিও এডিটিং, কনটেন্ট লেখা, ডাটা এন্ট্রি বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কোনো কাজ  আপনার শিখা বা জানা থাকে , তাহলে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে কাজ খুঁজতে পারেন।শুরুতে ছোট কাজ দিয়ে শুরু করেন এবং  অভিজ্ঞতা অর্জন করুন।অভিজ্ঞতা, দক্ষতা ও ভালো রিভিউ তৈরি হলে ধীরে ধীরে বেশি পারিশ্রমিকের কাজ পাওয়া সহজ হবে।

০৩ ডিজিটাল মার্কেটিং করুন

আমাদের আশেপাশে অনেক ছোট ব্যবসা আছে যারা ফেসবুক পেজ এর মাধ্যমে  ব্যবসা পরিচালনা করে। কিন্তু নিয়মিত পোস্ট করা, ছবি তৈরি করা বা পেজ  পরিচালনা করার সময়  অনেকের থাকে না।
আপনি যদি ডিজিটাল মার্কেটিং  এর বিষয়গুলো জানেন, তাহলে এসব ব্যবসার জন্য কাজ করতে পারেন।

যেমন

ফেসবুক পেজ পরিচালনা
নিয়মিত পোস্ট তৈরি
 প্রোডাক্ট এর পোস্ট  ডিজাইন
 প্রোডাক্ট এর বিষিয়ে লেখা   

প্রথম দিকে একজন বা দুইজন ক্লায়েন্ট নিয়ে কাজ শুরু করাই ভালো। কাজ ভালো হলে তারাই পরবর্তীতে অন্য ব্যবসায়ীর কাছে আপনাকে রেকমেন্ড করতে পারেন।

০৪ অনলাইনে পণ্য বিক্রি

আরেকটি ভালো উপায় হলো অনলাইনে পণ্য বিক্রি করা। এর জন্য শুরুতেই বড় পরিমাণে পণ্য কিনে রাখার প্রয়োজন নেই।প্রথমে এমন কিছু পণ্য বেছে নিতে পারেন যেগুলোর মানুষের মধ্যে চাহিদা আছে। এরপর ফেসবুক পেজ মার্কেটপ্লেস বা নিজের ওয়েবসাইট এর মাধ্যমে পণ্য বিক্রি করতে পারেন। 

০৫. Graphic ডিজাইন এর মাধ্যমেও আয় করা সম্ভব 

আপনার যদি  Graphic ডিজাইন জানা থাকে, তাহলে Canva দিয়ে শুরু করতে পারেন। এটি শেখার জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞান প্রয়োজন হয় না।ফেসবুক পোস্ট,ব্যানার, প্রোডাক্ট পোস্টার, ইউটিউব থামবেল ইত্যাদি ডিজাইনের প্রয়োজন হয়।অনলাইনে বিভিন্ন ব্যবসার জন্য 
প্রতিটি কাজ থেকে কয়েকশ টাকা আয় হলেও সপ্তাহে কয়েকটি কাজ করতে পারলে মোটামুটি ভালো একটি  ইনকাম তৈরি করা সম্ভব  

০৬. আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং করেও আয় করা সম্ভব

আপনার যদি লেখালেখি ভালো লাগে, তাহলে আর্টিকেল  বা কনটেন্ট রায়টিং ও আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে।বিভিন্ন ওয়েবসাইট , অনলাইন সপ এবং ফেসবুক পেজ এর জন্য আর্টিকেল , প্রোডাক্ট ডিস্ক্রিপশন বা প্রোমোশনাল কন্টেন্ট লেখার কাজ পাওয়া যায়।শুরুতে ছোট কাজ দিয়ে অভিজ্ঞতা অর্জন করুন। কয়েকটি ভালো লেখা নিজের প্রোফাইলে রাখুন। এতে নতুন ক্লায়েন্ট এর কাছে নিজের কাজ দেখানো সহজ হবে।

মন্তব 

আয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো কাজ শুরু করা। প্রথম দিন থেকেই অনেক টাকা আয় করার চিন্তা না করে আগে একটি কাজ ভালোভাবে শেখার চেষ্টা করুন।প্রতিদিন অল্প অল্প করে সময় দিন, নিজের কাজের ডেমো তৈরি করুন এবং নিয়মিত ক্লায়েন্ট খুঁজুন। প্রথম দিকে কাজ পেতে কিছুটা সময় লাগলেও হাল ছেড়ে দিলে হবে না।একটি ছোট স্কিল থেকেই একদিন ভালো একটি আই আয় তৈরি হতে পারে। তাই আপনি যদি আসলেই প্রতি সপ্তাহে ৪,০০০ টাকা পর্যন্ত আয় করতে চান , তাহলে আজ থেকেই একটি স্কিল বেছে নিয়ে কাজ শুরু করে দিন ।

 সতর্কতা

 বিজ্ঞাপন দেখে সহজে টাকা দেওয়ার ভুয়া অ্যাপ বা সাইট থেকে সাবধান থাকুন।গুলো সাধারণতএ আপনার প্রাথমিক পুঁজি বা সময় নষ্ট করে।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Tasin islam
Tasin islam
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও অর্ডিনারি আইটির Student । তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ১ বছরের অভিজ্ঞতায় তিনি ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।